ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন বন্ধে রুল
ডেল্টা টাইমস ডেস্ক: |
![]() ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন বন্ধে রুল মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালত তার আদেশে আগামী দুই মাসের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে এই রিটে চাওয়া সুদ ও দাদন ব্যবসা বন্ধ সংক্রান্ত আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। এর আগে খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা সচিন্দ্র নাথ শীল এ বিষয়ে রিট দায়ের করেন। |